সবুজের আড়ালে উদ্বেগের চিত্র

রাজধানীর অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান সোহরাওয়ার্দী উদ্যান বর্ষায় ফিরে পেয়েছে প্রাণ। গাছগুলো সতেজ হয়েছে, নাগলিঙ্গম ও রাধাচূড়ার ফুলে সেজেছে উদ্যান। গাছপালা ও জলাশয়ে দেখা মিলছে কাঠবিড়ালি, মাছসহ নানা প্রাণীর। তবে এই সৌন্দর্যের আড়ালেই রয়েছে উদ্বেগের চিত্র। বিভিন্ন স্থানে ভারী যন্ত্রপাতি চলাচলে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাসে ঢাকা মাটি, কাদায় স্পষ্ট হয়ে আছে চাকার গভীর দাগ। সড়কসংলগ্ন অংশে জমে থাকা আবর্জনা নষ্ট করছে পরিবেশ। এসবই এই উদ্যানের রক্ষণাবেক্ষণে অবহেলার ইঙ্গিত দিচ্ছে।

১ / ১০
সোহরাওয়ার্দী উদ্যানে ফুটেছে নাগলিঙ্গম ফুল।
২ / ১০
ভরদুপুরে গাছের ছায়া তৈরি করেছে আলো–আঁধারি পরিবেশ, নির্জন সেই প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের একটি বেঞ্চে ঘুমিয়ে আছেন এক ব্যক্তি।
৩ / ১০
সোহরাওয়ার্দী উদ্যানের এক পাশে অস্থায়ীভাবে বসবাস করছে কয়েকটি পরিবার।
৪ / ১০
বর্ষার মৌসুমে সোহরাওয়ার্দী উদ্যানে রং ছড়িয়েছে রাধাচূড়া।
৫ / ১০
সোহরাওয়ার্দী উদ্যানের পথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক শিক্ষার্থী। বর্ষার সবুজে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে উদ্যান।
৬ / ১০
উদ্যানের সিঁড়িতে বসে সেলফি তুলছেন দুই তরুণ। বিকেলের অবসরে দর্শনার্থীদের পদচারণে মুখর থাকে সোহরাওয়ার্দী উদ্যান।
শুভ্র কান্তি দাশ
৭ / ১০
গাছের কাণ্ড বেয়ে ওপরে উঠছে একটি কাঠবিড়ালি। সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ পরিবেশ নানা প্রাণীর নিরাপদ আবাস।
৮ / ১০
উদ্যানের জলাশয়ে খাবারের সন্ধানে ছোটাছুটি করছে মাছের ঝাঁক।
৯ / ১০
ভারী যন্ত্রপাতি চলাচলে সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ ঘাসের জমিতে তৈরি করেছে ক্ষত। বিভিন্ন স্থানে মাটির ওপর স্পষ্ট হয়ে আছে চাকার গভীর দাগ।
১০ / ১০
সোহরাওয়ার্দী উদ্যানের সড়কঘেঁষা অংশে জমে আছে বিভিন্ন ধরনের আবর্জনা। এতে নষ্ট হচ্ছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই উন্মুক্ত স্থানের পরিবেশ।