মর্টার শেলে প্রাণ গেল দুজনের, সীমান্তে আতঙ্ক
মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ চলাকালে ছোড়া মর্টার শেল এসে পড়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরে। আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে মর্টার শেলটি পড়লে এর আঘাতে প্রাণ হারিয়েছেন দুজন। তাঁদের একজন বাংলাদেশি নারী হোসনে আরা, অন্যজন নবী হোসেন নামের এক রোহিঙ্গা। ওপারে তীব্র গোলাগুলির কারণে আতঙ্কে আছেন ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া, পশ্চিমকুল, হিন্দুপাড়া, উত্তরপাড়া, মধ্যমপাড়া, মণ্ডলপাড়া, নয়াপাড়ার বাসিন্দারা। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ার ঘাট, পূর্ব ফাঁড়ির বিল, নলবনিয়া, আঞ্জুমান পাড়া, বালুখালী, দক্ষিণ বালুখালী থেকেও শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম মধ্যমপাড়ার চিত্র দিয়ে ছবির গল্প।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮