ফুটপাতের পিঠা

হেমন্তকাল শেষ না হলেও প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। বাংলার জনজীবনে শীতের সঙ্গে জড়িয়ে আছে পিঠা। শহরের ছোট-বড় সড়ক ও ফুটপাতে ভাসমান দোকানগুলোতে বেড়েছে পিঠা বিক্রি। গরম গরম চিতই, ভাপা ও তেলে ভাজা নানা রকম পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় ফুটপাতে সন্ধ্যা থেকে বসে এসব পিঠার দোকান।

১ / ১০
এক দোকানে একসঙ্গে ১০টি চুলায় হচ্ছে চিতই পিঠা
২ / ১০
পিঠা তুলতে ব্যস্ত একজন
৩ / ১০
চিতই পিঠার সঙ্গে দেওয়া হয় কয়েক রকম ভর্তা
৪ / ১০
চিতই পিঠাটি ভালোভাবে হয়েছে, তা দেখানো হচ্ছে বিক্রেতাকে
৫ / ১০
অনেকে আবার ডিম দিয়ে তৈরি করেন চিতই পিঠা
৬ / ১০
চুলাতে থাকা মাটির পাতিলে দেওয়া হচ্ছে চালের গুঁড়া দিয়ে তৈরি উপকরণ
৭ / ১০
ফুটপাতের এই পিঠার দোকানে সন্ধ্যা হতেই ভিড় লাগে
৮ / ১০
হাঁড়িতে তৈরি হচ্ছে ভাপা পিঠা
৯ / ১০
পিঠার সঙ্গে খাওয়ার জন্য মাছের ভর্তাও থাকে
১০ / ১০
সড়কের পাশে পিঠার দোকান বসিয়ে চলছে বিক্রি