গ্রামাঞ্চলে শিশিরভেজা সকাল

বেজেছে শরতের বিদায়ের সুর। শীতের আগমনীবার্তা নিয়ে আসছে হেমন্তকাল। গ্রামাঞ্চলে ভোরে দেখা যাচ্ছে কুয়াশা। আর সন্ধ্যায় বয়ে যাচ্ছে মৃদু হিমেল বাতাস। যেন শীত শীত অনুভূতি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
ভোরে কুয়াশার মধ্যে মহিষের গাড়ি নিয়ে গন্তব্যে যাচ্ছেন গ্রামবাসী। কোমরপুর, দোগাছি, পাবনা, ১৪ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
২ / ৮
শিশিরে ভেজা ধানখেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। চর সদিরাজপুর, দোগাছি, পাবনা, ১৩ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৩ / ৮
ঘাসের ডগায় শিশিরবিন্দু। পদ্মাঘাট, পাবনা, ১৩ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৪ / ৮
কুয়াশামাখা সকালে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। হাসনাবাজার, রংপুর-দিনাজপুর মহাসড়ক, ১৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৮
কুয়াশাভেজা সকালে ফাঁকা সড়কে হাঁটতে বের হয়েছেন প্রবীণ মানুষেরা। শুকানচকি, রংপুর, ১৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৮
সাতসকালে শিশিরভেজা ফসলের মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। আশেকপুর, শাজাহানপুর, বগুড়া, ১৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৭ / ৮
প্রভাতে ঝলমলে শিশিরবিন্দু। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ১৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৮ / ৮
শিশিরভেজা একটি ধানখেত। আশেকপুর, শাজাহানপুর, বগুড়া, ১৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা