সোনালি আঁশে কৃষকের হাসি

ফরিদপুর বরাবরই পাটের জন্য বিখ্যাত। চলতি মৌসুমে আবহাওয়া ও খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় জেলায় পাটের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি আঁশের রং ও মানও হয়েছে চমৎকার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৮৭ হাজার ৪০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ১ লাখ ৯৬ হাজার মেট্রিক টন। ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে এখন স্বস্তির হাসি। মাঠ থেকে হাট—সবখানেই ব্যস্ত সময় কাটছে চাষি ও ব্যবসায়ীদের। ফরিদপুরের পাটের সোনালি দিন ও কৃষকের সেই আনন্দ নিয়ে এই ছবির গল্প।

১ / ৯
উঠানে শুকানো পাটের আঁশ হাসিমুখে ঘরে তুলছেন এক গৃহবধূ
২ / ৯
সড়কের দুই পাশে রোদে শুকাতে দেওয়া হয়েছে সদ্য ছাড়ানো পাটের আঁশ
৩ / ৯
ভালো পাটের আঁশের খোঁজে সরাসরি কৃষকের বাড়ি চলে এসেছেন ব্যবসায়ীরা। চলছে দরদাম ও কেনাবেচা
৪ / ৯
পাট জাগ দেওয়ার পর আঁশ ছাড়ানোর কাজ শেষ। শুকানোর জন্য ভেজা পাটের আঁশগুলো একত্র করে বোঝা বাঁধছেন এক কৃষক
৫ / ৯
পাটের আঁশ ভ্যানে সাজিয়ে নিচ্ছে দুই শ্রমিক
৬ / ৯
রোদে শুকানোর কাজ শেষ। সোনালি আঁশ ভ্যানে বোঝাই করে বাড়ি ফিরছেন এক কৃষক
৭ / ৯
সাপ্তাহিক হাটে ভ্যানভর্তি পাটের আঁশ নিয়ে এসেছেন কৃষকেরা
৮ / ৯
হাটে চলছে পাটের আঁশের ওজন মাপার কাজ
৯ / ৯
হাট থেকে পাটের আঁশ কিনে নছিমনে বোঝাই করে গুদামে আনা হচ্ছে