ভোটারের দ্বারে প্রার্থীরা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন। নগর-শহর থেকে পাড়া-মহল্লার রাস্তা ও দেয়ালে ঝুলছে পোস্টার। ব্যানারের সঙ্গে দেখা যাচ্ছে বড় বড় ফেস্টুন। কোথাও কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তৈরি করা হয়েছে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ও।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
সিলেট নগরের আম্বরখানা এলাকায় গণসংযোগ করেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ছবি: আনিস মাহমুদ
২ / ১৪
মাইক্রোবাসে পোস্টার-ব্যানার সাঁটিয়ে ভোটের প্রচার করছেন বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকেরা। শিবগঞ্জ হাট এলাকায়
ছবি: সোয়েল রানা
৩ / ১৪
অটোরিকশার ওপর মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার কর্মী-সমর্থকেরা
ছবি: শহীদুল ইসলাম
৪ / ১৪
অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের ফটকে নৌকা বসিয়েছেন রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১৪
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাইনুল হোসেন খান সড়ক ও ফুটপাত দখল করে নির্বাচনী কার্যালয় বানিয়েছেন। গাবতলী বেড়িবাঁধ এলাকায়
ছবি: আশরাফুল আলম
৬ / ১৪
রাজধানীর রূপনগর এলাকায় পাশাপাশি নৌকার প্রার্থীর দুটি প্রচার ক্যাম্প
ছবি: আশরাফুল আলম
৭ / ১৪
বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদ
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৪
বরিশাল নগরে গণসংযোগ করেন বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক
ছবি: সাইয়ান
৯ / ১৪
বরিশালের বান্দ রোডে নির্বাচনী প্রচারে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন
ছবি: সাইয়ান
১০ / ১৪
নির্বাচনী প্রচারে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। ফরিদপুরের নীলটুলী এলাকায়
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৪
রশিতে পোস্টার বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে সড়কের ওপর। বগুড়ার শিবগঞ্জে
ছবি: সোয়েল রানা
১২ / ১৪
মোটরসাইকেল ও পিকআপে করে নির্বাচনী প্রচারে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিমের কর্মী-সমর্থকেরা
ছবি: দীপু মালাকার
১৩ / ১৪
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুটপাত আটকে নৌকার প্রচার ক্যাম্প বানানো হয়েছে
ছবি: আশরাফুল আলম
১৪ / ১৪
রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি নির্বাচনী গণসংযোগ করেন গোদাগাড়ীর গোগ্রাম এলাকায়
ছবি: প্রথম আলো