ছবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা। কোথাও কারখানা বন্ধ ঘোষণা করা হয়, কোথাও শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়। কোথাও আবার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেও সড়কে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটির পর কারখানা থেকে বের হচ্ছেন শ্রমিকেরা। গাছা, গাজীপুর
ছবি: দীপু মালাকার
২ / ৯
কারখানায় ছুটি ঘোষণা করায় বাড়ির পথে ফিরছেন শ্রমিকেরা। গাছা, গাজীপুর
ছবি: দীপু মালাকার
৩ / ৯
কারখানায় ছুটির পর সড়কে জড়ো হয়েছেন শ্রমিকেরা। গাজীপুর, ১৭ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৪ / ৯
শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ৯
সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধ করেন শ্রমিকেরা
ছবি: প্রথম আলো
৬ / ৯
শ্রমিকদের আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গাজীপুর
ছবি: দীপু মালাকার
৭ / ৯
বিভিন্ন দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেন পোশাক কারখানার শ্রমিকেরা
ছবি: দীপু মালাকার
৮ / ৯
শ্রমিকদের আন্দোলনের কারণে গাজীপুরের সড়কে যানজটের সৃষ্টি হয়
ছবি: দীপু মালাকার
৯ / ৯
বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। গাজীপুর
ছবি: দীপু মালাকার