বসন্তের সাজে নগরী

১ / ১১
ঋতুরাজ বসন্তকে বরণ করতে ‘বসন্ত উৎসব’ আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ, ঢাকা; ১৪ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১১
ফাল্গুনের রং আর ভালোবাসা দিবসের আমেজে রাজধানীর ফুলের মার্কেটে উপচে পড়া ভিড়। শাহবাগ, ঢাকা; ১৪ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৩ / ১১
ফুলের দোকানে শিশুসহ এক অভিভাবক। শাহবাগ, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৪ / ১১
ফুল কিনতে এসে ফটোসেশনে দুই তরুণ–তরুণী। শাহবাগ, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৫ / ১১
নৃত্যে ‘বসন্ত উৎসব’ আয়োজন মাতিয়ে রাখেন শিল্পীরা। আগারগাঁও, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১১
রং ছিটিয়ে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১১
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে মাথায় বাহারি ফুলের রিং পরেছেন এক তরুণী। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর। ১৪ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১১
ঋতুরাজ বসন্তকে নাচে–গানে বরণ করে নেন নৃত্য সংগঠন ‘গন্তব্য’–এর শিল্পীরা। কৃষ্ণপুর, পাবনা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৯ / ১১
ফুলের দোকান থেকে এক গুচ্ছ গোলাপ কিনে মুঠোফোনে ছবি তুলছেন একজন। সদর রোড, বরিশাল, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১০ / ১১
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ফুল কিনতে দোকানে ভিড়। সদর রোড, বরিশাল, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১১ / ১১
বসন্তে ফুল ফুটেছে। ডালে বসে আছে কাঠশালিক পাখি। দৌলতপুর, খুলনা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন