অপেক্ষা, উড়াল আর বারবার ঝাঁপ

বড় পুকুর। পাড়ে অপেক্ষায় একটি মাছরাঙা পাখি। পানির দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি। পানিতে নড়াচড়া দেখলেই ডানা মেলে সে। শিকার ধরতে পানিতে দেয় ঝাঁপ। সকাল থেকে পাখিটি বহুবার এমন চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই শিকার ফসকে গেছে। তবু থামে না তার চেষ্টা। খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহিতে এক মাছরাঙা পাখির শিকার ধরার প্রচেষ্টা নিয়ে এই ছবির গল্প।

১ / ৭
শিকারের অপেক্ষায় পুকুরপাড়ে
২ / ৭
পুকুরপাড়ে স্থান পরিবর্তন
৩ / ৭
কিছু একটা দেখে পানির কাছাকাছি
৪ / ৭
বিফল হয়ে ফিরে আসা
৫ / ৭
আবার শিকারের জন্য উড়াল
৬ / ৭
কিন্তু এবারও খালি মুখে ফিরতে হলো
৭ / ৭
শিকার ধরতে আবার উড়াল