ছবিতে বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মের মানুষেরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করছেন। সারা দেশের বড়দিন উদ্‌যাপনের ছবি নিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প

১ / ১৯
কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়
ছবি: দীপু মালাকার
২ / ১৯
বড়দিনে দারুণ খুশি শিশুটি। কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে
ছবি: দীপু মালাকার
৩ / ১৯
প্রার্থনারত এক ভক্ত
ছবি: দীপু মালাকার
৪ / ১৯
শেরপুরের ঝিনাইগাতীতে দেশ-জাতি ও বিশ্বের শান্তি কামনা করে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা পরিচালনা করেন মরিয়মনগর ধর্মপল্লির পাল পুরোহিত ফাদার বিপুল ডেভিড দাস সিএসসি। মরিয়মনগর ধর্মপল্লি, শেরপুর
ছবি: দেবাশীষ সাহা রায়
৫ / ১৯
উদ্‌যাপনের দিনটিকে স্মৃতির পাতায় ধরে রাখতে ক্যামেরাবন্দী হয় পুরো পরিবার। সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাতরাসিন এলাকায়
ছবি: আব্দুল মোমিন
৬ / ১৯
বড়দিন উপলক্ষে বরিশালে বাসদের উদ্যোগে শ্রমজীবী পরিবারের শিশুদের নিয়ে কেক কাটা হচ্ছে। রোববার দুপুরে নগরের উপকণ্ঠ ইছাকাঠি এলাকায়
ছবি: প্রথম আলো
৭ / ১৯
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাবনা ব্যাপ্টিস্ট চার্চ, পাবনা, ২৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৯
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদ্‌যাপন
ছবি: প্রথম আলো
৯ / ১৯
বড়দিন উপলক্ষে নাচ-গানে মেতেছে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। জলাহার, সদর, চাঁপাইনবাবগঞ্জ। বিকেল ৪টা, ২৫ ডিসেম্বর
ছবি: সংগৃহীত
১০ / ১৯
ব্যাপ্টিস্ট চার্চ গির্জা ঘরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে শিশুরা। শনিবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ফরিদপুর সদরের হাবেলি গোপালপুর এলাকায় ব্যাপ্টিস্ট চার্চ মিশন থেকে তোলা
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৯
শুভ বড়দিন উদ্‌যাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লি যিহোবাযিরী ব্যাপ্টিস্ট চার্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা হচ্ছে
ছবি: শফিকুল ইসলাম
১২ / ১৯
ছবি তুলে বড়দিন উদ্‌যাপন। সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রিষ্টান মিশন গির্জায়
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৯
সিলেট নগরের নয়াসড়ক এলাকার সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রিষ্টান মিশন গির্জায় বড়দিনের প্রার্থনায় ভক্তরা
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৯
সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রিষ্টান মিশন গির্জায় বড়দিন উদ্‌যাপন
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৯
যিশুখ্রিষ্টের জন্মদিন ‘বড়দিন’ উপলক্ষে রংপুর নগরের রাধাবল্লভ এলাকায় সদর ব্যাপ্টিস্ট চার্চে কেক কাটেন জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৯
বড়দিন উপলক্ষে প্রার্থনা শেষে গির্জায় আসা পুণ্যার্থীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও নেচে–গেয়ে আনন্দ প্রকাশ করছেন। সকালে ময়মনসিংহ নগরের কৃষ্টপুর ক্যাথেড্রাল চার্চে
ছবি: আনোয়ার হোসেন
১৭ / ১৯
কুমিল্লা নগরের আওয়ার লেডি অব ফাতিমার গির্জায় উৎসব উদ্‌যাপন করতে আসা এক শিশু
ছবি: এম সাদেক
১৮ / ১৯
চট্টগ্রামে পাথরঘাটা পবিত্র জপমালা রানির গির্জায় আর্চবিশপ হাউস প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী
ছবি: জুয়েল শীল
১৯ / ১৯
পাথরঘাটা পবিত্র জপমালা রানির গির্জায় প্রার্থনারত এক ভক্ত
ছবি: জুয়েল শীল