আড়তে মাছ কম, দাম চড়া

সাধারণত বর্ষাকালে খালে-বিলে প্রচুর মাছ ধরা পড়ে। কিন্তু এবার বর্ষাকালে বৃষ্টি কম হচ্ছে। তাই খালে-বিলে দেশি প্রজাতির মাছের দেখা নেই বললেই চলে। এ কারণে আড়তে মাছও আসছে কম। আড়তে যে মাছ আসছে, তার দামও চড়া। ছবিগুলো সম্প্রতি বগুড়া শহরের চেলোপাড়া ‘মাছের চাষী বাজার’ থেকে তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
খোলা ডাকের মাধ্যমে দেশি মাছ বিক্রি করছেন আড়তদারেরা।
২ / ১১
ডিজিটাল যন্ত্রে মাছের ওজন করে বেচাকেনা চলছে।
৩ / ১১
বোয়াল মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন এক বিক্রেতা।
৪ / ১১
খোলা ডাকে মাছ বিক্রির হিসাব রাখছেন আড়তদার।
৫ / ১১
আড়ত থেকে কেনা মাছ জ্যান্ত রাখার চেষ্টায় খুচরা বিক্রেতা।
৬ / ১১
আড়তে ড্রামে রাখা হয়েছে জীবন্ত রুই মাছ।
৭ / ১১
আড়তে আনা সরলি মাছ। প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
৮ / ১১
আড়তে সবচেয়ে বেশি চাহিদা দেশি প্রজাতির মাছের।
৯ / ১১
নদীর এই মাছ প্রতি কেজি পাইকারিতে ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
১০ / ১১
আড়তে উঠেছে ইলিশ। তবে দাম চড়া।
১১ / ১১
আড়তে বিক্রির জন্য ট্রাক ভরে মাছ আনা হয়েছে।