এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালু না হওয়ায় ভোগান্তি

চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে এক বছর আগে। কিন্তু এক্সপ্রেসওয়ের ১০টি র‍্যাম্পের একটিও এখনো চালু করতে পারেনি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। দীর্ঘদিন ধরে র‍্যাম্প নির্মাণকাজ চলতে থাকায় যানজট, সড়কের ভাঙাচোরা ও ধুলাবালুতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। র‍্যাম্পের কাজ শেষ না হওয়ায় পুরো সুফলও পাচ্ছেন না মানুষ। সেসব নিয়েই এই ছবির গল্প।

১ / ১০
নির্মাণকাজের জন্য ফুটপাত বন্ধ। তাই ঝুঁকি নিয়ে মূল সড়ক ধরে হাঁটছেন পথচারীরা।
২ / ১০
সড়কে পিলারের বিশাল গর্ত।
৩ / ১০
ঝুঁকি নিয়ে শিশুসহ সড়কে হাঁটছেন পথচারীরা।
৪ / ১০
পানি ও কাদা জমে সড়কের বেহাল।
৫ / ১০
এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের কাজ চলায় সড়কে তৈরি হয়েছে যানজট।
৬ / ১০
নির্মাণকাজের কারণে আটকে রাখা হয়েছে সড়কের কিছু অংশ।
৭ / ১০
র‍্যাম্প তৈরি হলেও ঠিক হয়নি সড়ক।
৮ / ১০
ধুলায় ধূসর পথ। এই পথে ধুলার কারণে চলাচল করা দায়।
৯ / ১০
র‍্যাম্প তৈরি হলেও সড়কের সঙ্গে সংযোগ হয়নি।
১০ / ১০
র‍্যাম্পের সামনে রাখা হয়েছে ট্রাক।