লিচুর মৌসুমে সরগরম ঈশ্বরদী

পাবনার ঈশ্বরদীতে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার ছলিমপুর, দাশুড়িয়া, পাকশী, সাহাপুর ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে রয়েছে বড় বড় লিচুর বাগান। জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলাটিতে এবার ৪ হাজার ৬২৪ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০০ কোটি টাকা। বর্তমানে পুরোদমে বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু ও রসালো বোম্বাই লিচু। গাছ থেকে লিচু ভাঙা, বাছাই, মোড়কজাতসহ নানা কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সবাই। লিচুবাগানের নানা ব্যস্ততার ছবি নিয়ে ছবির গল্প

১ / ৯
বাগান থেকে নিজ হাতে লিচু পেড়ে খেতে পছন্দ করে শিশুরা
২ / ৯
লিচু পাড়তে গাছে লাগানো হচ্ছে মই
৩ / ৯
ঝুড়ি ভরে পাড়া হচ্ছে লিচু
৪ / ৯
গাছে ঝুলছে লিচু, পাকা লিচু পাড়া হচ্ছে গাছ থেকে
৫ / ৯
গুনে আটি বাঁধা হচ্ছে লিচু
৬ / ৯
টসটসে লাল রসালো লিচু
৭ / ৯
বাগানে পাহারার জন্য থাকার অস্থায়ী ঘর
৮ / ৯
পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে লিচুর কার্টন
৯ / ৯
সড়কে রাখা ট্রাকে তোলার জন্য বাগান থেকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে লিচুর ঝুড়ি