আমের মৌসুমে চট্টগ্রামের ফলমন্ডিতে ব্যস্ততা

চট্টগ্রাম নগরের ফলমন্ডিতে এখন আমের মৌসুমের ব্যস্ততা তুঙ্গে। দেশের অন্যতম আম উৎপাদনকারী অঞ্চল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন ট্রাকে ট্রাকে আম এসে পৌঁছাচ্ছে এই পাইকারি বাজারে। বাজারজুড়ে কর্মচাঞ্চল্য। ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত আমবোঝাই ট্রাক আসছে ফলমন্ডিতে। এসব আম খালাস, বাছাই ও বিক্রির কাজে ব্যস্ত রয়েছেন শ্রমিকেরা। এখান থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আম সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকায় সরবরাহ করছে। খুচরা বিক্রেতারা ভ্যানে করে আম নিয়ে নগরের বিভিন্ন বাজার ও পাড়া–মহল্লায় বিক্রি করছে।

১ / ৯
ক্রেটে ক্রেটে সাজিয়ে রাখা হয়েছে আম
২ / ৯
বিভিন্ন জাতের আমের মধ্যে রয়েছে হিমসাগর, আম্রপালি, ব্যানানা ও কাটিমন
৩ / ৯
ট্রাক থেকে নামানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা
৪ / ৯
ট্রাকভর্তি আম নামানো হচ্ছে
৫ / ৯
খুচরা ব্যবসায়ীরা ভ্যানে আম সাজাচ্ছেন
৬ / ৯
সিএনজিচালিত অটোরিকশায় তোলার জন্য আমের ক্রেট এনে রাখা হচ্ছে
৭ / ৯
মিনি ট্রাকে করে বিভিন্ন উপজেলায় আম নিয়ে যাওয়া হচ্ছে
৮ / ৯
রিকশা করে আমভর্তি ক্রেট নেওয়া হচ্ছে
৯ / ৯
সারিবদ্ধ ট্রাক থেকে নামানো হচ্ছে আম