‘ভোটের ছুটি’তে বাড়ি ফেরার মিছিল

‘ভোটের ছুটি’তে রাজধানী ছাড়ছেন অনেকে। দেশের বিভিন্ন এলাকায় সড়কে এখন বাড়িমুখী কর্মজীবী মানুষের চাপ। নির্বাচন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারও কারখানায় ছুটি ঘোষণার সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচনের পর দুই দিন সাপ্তাহিক ছুটি। ফলে টানা ছুটিতে অনেকেই ফিরছেন বাড়ি।

১ / ১২
নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি শুরুর আগে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। সাইনবোর্ড, ঢাকা, ১০ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
২ / ১২
ভোটের আগে ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ, বাসে তুলছেন ব্যাগ। সাইনবোর্ড, ঢাকা, ১০ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৩ / ১২
দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ শুনে সেনাসদস্যরা অভিযানে। আবদুল্লাহপুর, ঢাকা, ১০ ফেব্রুয়ারি
ছবি: খালেদ সরকার
৪ / ১২
নির্বাচন ঘিরে বাড়িমুখী মানুষের চাপে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যাত্রাবাড়ী, ঢাকা, ১০ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৫ / ১২
নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটিতে শিশুদের নিয়ে রাজধানী ছাড়ছেন কর্মজীবীরা। কল্যাণপুর, ঢাকা, ১০ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১২
এই অপেক্ষা বাসের জন্য। বাড়িমুখী মানুষ যত, বাস তত কম। কল্যাণপুর, ঢাকা, ১০ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১২
ঘরমুখী মানুষের চাপে গাবতলী এলাকায় যানজট। কল্যাণপুর, ঢাকা, ১০ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১২
চার দিনের ছুটিতে বাড়ি ফেরা দক্ষিণাঞ্চলের মানুষের ভিড়। দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী, ১০ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৯ / ১২
নির্বাচনের আগে ছুটিতে বাসের মতো ট্রেনেও ভিড়। জয়দেবপুর জংশন, গাজীপুর, ১০ ফেব্রুয়ারি
ছবি: মাসুদ রানা
১০ / ১২
ভোটের আগে ছুটি পেয়ে মানুষ ট্রাকে, পিকআপভ্যানে ছুটছে বাড়িতে। চন্দ্রা, গাজীপুর, ১০ ফেব্রুয়ারি
ছবি: মাসুদ রানা
১১ / ১২
ভোটের আগে ছুটি পেয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছেন অনেকেই। পর্যটন মোড়, রংপুর, ১০ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১২
নির্বাচন উপলক্ষে চার দিনের ছুটিতে বাড়ি ফেরা দক্ষিণাঞ্চলের মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে লঞ্চে। দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী, ১০ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক