হলিডে মার্কেটে কেনাকাটা

রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল সপ্তাহজুড়ে কর্মচঞ্চল থাকলেও শুক্রবার ভিন্ন রূপ নেয়। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে বসে হলিডে মার্কেট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে কয়েক শ দোকান। এখানে পাওয়া যায় জামাকাপড় থেকে শুরু করে গৃহস্থালি সামগ্রীর মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য। পাশাপাশি খেলনা, শোপিসের মতো পণ্য তুলনামূলক কম দামে কিনতে অস্থায়ী এই মার্কেটে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। সাপ্তাহিক ছুটির দিনের বাজারটি স্বল্প আয়ের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

১ / ১০
সকাল গড়াতেই পোশাকের দোকানগুলোতে ভিড় করেছেন ক্রেতারা।
২ / ১০
পছন্দের দলের জার্সি কিনতে ভিড় করেছেন ভক্তরা। বিশ্বকাপের শেষে এসে আর্জেন্টিনার জার্সির চাহিদা বেশি।
৩ / ১০
কাচের শোপিস, বাসনপত্র ও ঘর সাজানোর নানা সামগ্রীর দোকানে ভিড় করেছেন ক্রেতারা।
৪ / ১০
বিছানার চাদর খুলে ক্রেতাকে দেখাচ্ছেন এক বিক্রেতা।
৫ / ১০
দোকানে দোকানে ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে হলিডে মার্কেট।
৬ / ১০
মাকে নিয়ে খেলনার দোকানে খুদে ক্রেতা। দেখছে পছন্দের পুতুল।
৭ / ১০
বিভিন্ন ধরনের কাপ, জারসহ গৃহস্থালির প্রয়োজনীয় নানা সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে।
৮ / ১০
পছন্দের পোশাক বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা।
৯ / ১০
বিভিন্ন নকশা ও রঙের থ্রি-পিস, শাড়িসহ নানা রকমের পোশাকের দোকানে জমে উঠেছে বেচাকেনা।
১০ / ১০
বেলা বাড়তেই বাড়তে থাকে মানুষের ভিড়। স্বল্প আয়ের মানুষের সাশ্রয়ী কেনাকাটার জায়গা হয়ে উঠেছে হলিডে মার্কেট।