গাছ আছে, নেই মরিচ

খেতভরা মরিচগাছ। তবে বেশির ভাগের পাতা কুঁকড়ে গেছে। ডালে নেই কাঁচা মরিচ। কৃষকেরা বলছেন, এবারের দাবদাহের কারণে এমনটা হয়েছে। গতকাল রোববার বগুড়া সদর উপজেলার শাখারিয়া, শেখের কোলা, কাজী নূরুইল, তেলিহারা এলাকা ঘুরে মরিচখেতের এমন চিত্র দেখা গেল। এর ফলে বাজারে কাঁচা মরিচের সরবরাহও কমেছে, বেড়েছে দাম। আজ সোমবার সকালে মরিচের পাইকারি মোকাম মহাস্থানে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হয়।

১ / ৭
বগুড়া সদরের নূরুইল গ্রামের খেতে কুঁকড়ে যাওয়া মরিচগাছ
২ / ৭
কাজী নূরুইল গ্রামে মরিচখেতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক বকুল হোসেন
৩ / ৭
সবুজ ডগা বেড়ে উঠেছে। কিন্তু পাতা কুঁচকে গেছে। ফুল ফুটলেও মরিচের দেখা নেই নূরুইল গ্রামে
৪ / ৭
খেতের দু–একটি গাছে কাঁচা মরিচ ফলেছে। সেই গাছের যত্ন নিচ্ছেন এক নারী। নূরুইল গ্রাম।
৫ / ৭
ভালো গাছে ধরেছে কাঁচা–পাকা মরিচ। নূরুইল গ্রাম
৬ / ৭
মহাস্থান মোকামে বিক্রির জন্য ডালা ভরে আনা হয়েছে কাঁচা মরিচ।
৭ / ৭
বিক্রির জন্য কাঁচা মরিচ ঢেলে রাখছেন একজন ব্যবসায়ী