সংকটের দুই মাস, পানির খোঁজে বাসিন্দারা

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার ইকবাল রোড–সংলগ্ন আফতাব আলী গলির বাসিন্দারা দুই মাস ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। ঢাকা ওয়াসার সরবরাহ স্বাভাবিক না থাকায় পানীয় ও দৈনন্দিন ব্যবহারের পানির জন্য অনেক পরিবারকে নির্ভর করতে হচ্ছে পাম্পের পানি এবং বাজার থেকে কিনে আনা জারের পানির ওপর। পানি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের এই ভোগান্তি এখন তাঁদের প্রতিদিনের বাস্তবতা।

১ / ৮
পানিসংকটের কারণে কিনে আনা বিশুদ্ধ পানির জার হাতে বাড়ির পথে এক শিশু।
২ / ৮
দৈনন্দিন ব্যবহারের জন্য কেনা পানির ওপর নির্ভর করতে হচ্ছে আফতাব আলী গলির বাসিন্দাদের।
৩ / ৮
বিশুদ্ধ পানির অভাবে রিকশায় করে আনা হচ্ছে কেনা পানি।
৪ / ৮
ওয়াসার পানি সরবরাহ না থাকায় রিজার্ভারের (সংরক্ষণ কূপ) তলানিতে থাকা পানি তুলছেন এক নারী।
৫ / ৮
সংগ্রহ করা পানি বালতিতে ভরে বাসায় নিয়ে যাচ্ছেন মা ও ছেলে। পানি সংগ্রহে প্রতিদিনই বাড়তি সময় ও শ্রম ব্যয় করতে হচ্ছে বাসিন্দাদের।
৬ / ৮
রিজার্ভারের তলানিতে থাকা পানি তুলে কিছুটা চাহিদা মেটানোর চেষ্টা বাসিন্দাদের।
৭ / ৮
রিজার্ভারের তলানিতে থাকা অল্প একটু পানি তুলে বালতিতে রাখছেন এক নারী।
৮ / ৮
পানি সংগ্রহে একপ্রকার সংগ্রাম করতে হচ্ছে আফতাব আলী গলির বাসিন্দাদের।