ম্যাচের আগেই নীল-সাদার উৎসব

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের আটলান্টায় হবে এই ‘মহারণ’। ম্যাচ শুরুর আগেই আটলান্টায় জড়ো হয়েছেন নীল-সাদার হাজারো সমর্থক। তাঁরা প্রিয় দলের জার্সি পরেছেন। বহন করছেন পতাকা, ম্যারাডোনা-মেসির ছবিসহ বিশাল ব্যানার-প্ল্যাকার্ড ও বিশ্বকাপের ট্রফির প্রতিরূপ। ড্রাম বাজিয়ে, নেচেগেয়ে তাঁরা উল্লাস করছেন। এ নিয়ে ছবির গল্প:

১ / ৯
ম্যারাডোনার ছবিসহ বিশাল ব্যানার নিয়ে জড়ো হয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
২ / ৯
নীল-সাদার সমর্থকদের ভিড়ে ম্যাচের টিকিট চাইছেন তিনি।
৩ / ৯
আর্জেন্টিনার এক সমর্থকের গলার মালায় ঝুলছে বিশ্বকাপের ট্রফির আদলে লকেট।
৪ / ৯
নীল-সাদা জার্সি পরা সমর্থকদের জমায়েত।
৫ / ৯
মেসির হাতে বিশ্বকাপের ট্রফি—আর্জেন্টিনার এই সমর্থকদের প্রত্যাশা এমনই।
৬ / ৯
আর্জেন্টিনার এক সমর্থকের পিঠে ম্যারাডোনা ও মেসির ট্যাটু।
৭ / ৯
ড্রাম বাজিয়ে, নেচেগেয়ে উল্লাস করছেন নীল-সাদার সমর্থকেরা।
৮ / ৯
জাতীয় পতাকার রঙে মুখ রাঙিয়েছেন আর অভিনব টুপি পরেছেন আর্জেন্টিনার এই সমর্থক।
৯ / ৯
ম্যাচের আগে আটলান্টায় জড়ো হয়ে হাজারো আর্জেন্টাইন সমর্থক উচ্ছ্বাসে মেতেছেন।