চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বেপরোয়া যান

নিয়মনীতির তোয়াক্কা না করেই চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলাচল করছে যানবাহন। পাল্লা দেওয়া, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া গতিসহ প্রায় সব অনিয়ম চলে এই সড়কে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে দেখা যায় সিএনজিচালিত অটোরিকশাগুলোকে। সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যুর পর এই সড়কে শৃঙ্খলা আনতে আন্দোলন নেমেছিলেন শিক্ষার্থীরা। কিন্তু কিছুদিন যেতে না যেতে আবার শুরু হয়েছে নানা অনিয়ম। সম্প্রতি রাউজান উপজেলার জিয়ানগর এলাকায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
সরু সড়কের মাঝখান দিয়ে চলছে গাড়ি।
২ / ১২
চালকসহ কারও মাথায় হেলমেট নেই। এর মধ্যে একজন মুঠোফোনে ছবি তুলছেন।
৩ / ১২
পাল্লা দিয়ে চলছে গাড়িগুলো।
৪ / ১২
সরু সড়ক। এর মধ্যে এভাবেই দ্রুতগতিতে চালানো হয় বাস।
৫ / ১২
হেলমেট নেই—এর মধ্যে চলন্ত অবস্থায় ফোনে কথা বলছেন এক মোটরসাইকেলচালক।
৬ / ১২
এই সড়কে যেন সিএনজিচালিত অটোরিকশার রাজত্ব।
৭ / ১২
চলাচলের অনুমতি না থাকলেও ছুটে চলছে নছিমন।
৮ / ১২
এভাবে ওভারটেকিং চলে পুরো সড়কে।
৯ / ১২
নছিমনে করে ঝুঁকি নিয়ে যাত্রা করেন অনেকে।
১০ / ১২
নিয়ম না মেনে এই সড়কে চলছে নছিমন।
১১ / ১২
হঠাৎ সড়কে উঠে পড়ে মিনি ট্রাকটি।
১২ / ১২
অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে ‘চাঁদের গাড়ি’।