গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠান

রুবিকস কিউব মেলানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর গান, জাদু ও বিটবক্সের তালে চলে মাথা দোলানো। সবশেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপনী। আজ শনিবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে দিনভর চলে ‘ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৫’ ও ‘২৩তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’–এর সমাপনী এই অনুষ্ঠান। দুই দিনব্যাপী এই উৎসবের আজ ছিল শেষ দিন। গণিত উৎসবের নানা আয়োজন দেখে নিন ছবিতে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে মঞ্চে আসেন গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য ও অতিথিরা।
২ / ১৩
বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি আবদুল হাকিম খান।
৩ / ১৩
বক্তব্য দেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা।
৪ / ১৩
কথা বলছেন ডাচ্‌-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. এহতেশামুল হক খান।
৫ / ১৩
শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলছেন বাংলাদেশ গণিত দলের কোচ অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার।
৬ / ১৩
অনুষ্ঠানে কথা বলছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক।
৭ / ১৩
শিক্ষার্থীদের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক জেতার অভিজ্ঞতা শোনায় আরিয়েত্তি ইসলাম (বাঁয়ে) এবং রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সেতুবন্ধ ‘ব্লাডলিংক’ নামে একটি অ্যাপ বানানোর অভিজ্ঞতা শোনায় তামজিদ রহমান (ডানে)। এই পর্বটি পরিচালনা করেন গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ও প্রথম আলো ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মুনির হাসান (মাঝে)।
৮ / ১৩
রুবিকস কিউব প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কয়েকজন শিক্ষার্থী।
৯ / ১৩
গান পরিবেশন করছেন ব্যান্ড দল ‘এসেইস’-এর সদস্যরা।
১০ / ১৩
শিক্ষার্থীদের কাছে আনন্দের উপলক্ষ ছিল স্বপন দিনারের জাদু।
১১ / ১৩
মুখ দিয়ে নানা বাদ্যযন্ত্রের শব্দ করে বিটবক্সিং করে ‘বিটমসফিয়ার’-এর সদস্যরা।
১২ / ১৩
‘মাদক’, ‘মিথ্যা’ ও ‘মুখস্থ’—এই তিনটিকে ‘না’ বলে শিক্ষার্থীরা।
১৩ / ১৩
জাতীয় গণিত উৎসবে অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা।