চারানগরে কৃষকের ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষায় কর্মব্যস্ততা বেড়েছে চারানগর নামে পরিচিত বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগরে। এখানকার সবজির চারা বগুড়ার চাহিদা মিটিয়ে ২৫ থেকে ৩০টি জেলায় যায়। মৌসুমের এ সময়ে দূরদূরান্ত থেকে বিভিন্ন জাতের সবজির চারা কিনতে এ গ্রামে মানুষেরা এসে ভিড় করে। এ কারণে চারা উৎপাদনে গ্রামজুড়েই কর্মব্যস্ততা বেড়েছে।

১ / ১৩
চারা বোনার জন্য বানানো হচ্ছে মাটি
২ / ১৩
কোদাল দিয়ে জমির মাটি কেটে নিচ্ছেন কৃষক
৩ / ১৩
পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষাবাদ করছেন কৃষক আবদুর রহমান
৪ / ১৩
বীজ রোপণের আগে সার ছিটিয়ে দিচ্ছেন কৃষক মুক্তার হোসেন
৫ / ১৩
বীজতলার বেড ঢাকতে বাঁশের খুঁটি পুঁতে দেওয়া হচ্ছে
৬ / ১৩
বেডে বীজ বপনের আগে মাটি আলগা করছেন একদল কৃষক
৭ / ১৩
বেডের মাটি আলগা করতে কর্মব্যস্ত কৃষক
৮ / ১৩
মরিচের বীজ থেকে বের হয়েছে চারা
৯ / ১৩
বীজ বোনা হয়ে গেছে। বীজের ওপর ঝুরা মাটি ছিটিয়ে দিচ্ছেন কৃষক রজিবুল ইসলাম
১০ / ১৩
গ্রামের মাঠজুড়ে সারি সারি নার্সারি
১১ / ১৩
বৃষ্টি থেকে বীজতলা রক্ষায় বেড পলিথিনে ঢেকে দিচ্ছেন এক কৃষক
১২ / ১৩
মরিচের চারা বড় হয়েছে
১৩ / ১৩
মরিচ ও ফুলকপির চারা তৈরির জন্য প্রস্তুত বীজতলা