যোসেফাইট পঞ্চম সাংস্কৃতিক উৎসব

রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন হলো তিন দিনের এই সাংস্কৃতিক উৎসব। যোসেফাইট কালচারাল ফোরাম আয়োজিত এই উৎসবে অংশ নিচ্ছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে গান, আবৃত্তি ও শাস্ত্রীয় সংগীতের ফিউশন উপস্থাপন করেছেন যোসেফাইট কালচারাল ফোরামের সদস্যরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মঞ্চে নিয়ে যাচ্ছেন স্কাউট সদস্যরা।
২ / ১০
জাতীয় সংগীতের প্রতি দাঁড়িয়ে সম্মান জানান অতিথিরা।
৩ / ১০
জাতীয় সংগীত দিয়ে শুরু করা হয় যোসেফাইট পঞ্চম সাংস্কৃতিক উৎসবের।
৪ / ১০
জাতীয় সংগীতের প্রতি দাঁড়িয়ে সম্মান জানান অনুষ্ঠানের দর্শকেরা।
৫ / ১০
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক উৎসবে প্রদীপ জ্বালান অতিথিরা।
৬ / ১০
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সাংস্কৃতিক পরিবেশনা।
৭ / ১০
‘যোসেফাইট পঞ্চম সাংস্কৃতিক উৎসব ২০২৩’-এর অনুষ্ঠানের দর্শকেরা।
৮ / ১০
বেলুন উড়িয়ে ‘যোসেফাইট পঞ্চম সাংস্কৃতিক উৎসব ২০২৩’-এর উদ্বোধন।
৯ / ১০
প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা।
১০ / ১০
সাংস্কৃতিক উৎসবে ছিল বিভিন্ন ধরনের স্টল।