সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান উৎসব শুরু

রাজধানীর সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের গ্রেগরীয়ান সায়েন্স ক্লাবের উদ্যোগে স্কুল ক্যাম্পাসে শুরু হয়েছে ৬৯তম বার্ষিক ও ১৭তম জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৬। তিন দিনব্যাপী এ বিজ্ঞান উৎসবে ৬০টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। শুক্রবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ও গ্রেগরীয়ান হাসান মাহমুদ খাঁন। ১২ এপ্রিল এই উৎসব শেষ হবে। উৎসবে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

১ / ৯
বেলুন উড়িয়ে বিজ্ঞান উৎসব উদ্বোধন করছেন প্রধান অতিথি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ও গ্রেগরীয়ান হাসান মাহমুদ খাঁন। পাশে উপস্থিত সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অতিথিরা।
২ / ৯
দেয়ালের ছবিতে পঞ্চাশের দশক থেকে গ্রেগরীয়ান সায়েন্স ক্লাবের বিভিন্ন আলোকচিত্র।
৩ / ৯
উৎসবে আসা লোকজন।
৪ / ৯
শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট অভিভাবকদের বোঝাচ্ছে।
৫ / ৯
‘খুদে বিজ্ঞানী’রা তাদের প্রজেক্ট বুঝিয়ে বলছে।
৬ / ৯
শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন প্রজেক্ট দেখছেন অতিথিরা।
৭ / ৯
পরিবেশ সম্পর্কিত নতুন নতুন উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীরা।
৮ / ৯
বর্জ্য সম্পদের রূপান্তর প্রক্রিয়া বুঝিয়ে বলছে শিক্ষার্থীরা।
৯ / ৯
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ও গ্রেগরীয়ান হাসান মাহমুদ খাঁন। পাশে উপস্থিত সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার প্লাসিড পিটার রিবেরু।