রংপুরের পশুর হাট

দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা। কোরবানির ঈদ মানে পশুর হাট ঘুরে পছন্দসই গরু, ছাগল বা খাসি কেনা। কয়েক দিন হাটে ঘুরে এখন শেষ মুহূর্তে পশু কেনার হিড়িক পড়েছে। পছন্দের পশু কিনে আনন্দে বাড়ি ফিরছে মানুষ। ছবিগুলো রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাট ও এর আশপাশের এলাকা  থেকে তোলা।

১ / ১০
গরু কিনে বাড়ির সদস্যদের ভিডিও কলে গরু দেখাচ্ছেন
২ / ১০
হাটের ভেতরে গরু ভটভটিতে তুলে বাড়ি ফিরছেন ক্রেতারা
৩ / ১০
গাড়িতে গাদাগাদি করে রাখা গরু
৪ / ১০
বাবা ও ছেলে মিলে খাসি কিনে বাড়ি ফিরছেন
৫ / ১০
অটোরিকশায় কয়েকটি খাসি ও ছাগল কিনে বাড়ি ফিরছেন কয়েকজন
৬ / ১০
ঠেলে ভটভটিতে গরু তোলা হচ্ছে
৭ / ১০
ভটভটিতে তোলার সময় ক্লান্ত গরু
৮ / ১০
ব্যাটারিচালিত অটোরিকশায় গরু নিয়ে যাচ্ছেন
৯ / ১০
খাসি কিনে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন এই তরুণ
১০ / ১০
গরু কিনে গ্রামের পথে বাড়ি ফিরছেন কয়েকজন