দখল ও দূষণের কবলে ঐতিহাসিক আসকার দিঘি

দেখে বোঝার উপায় নেই যে এটি চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্র জামালখান এলাকায় অবস্থিত ঐতিহাসিক আসকার দিঘি। কচুরিপানা জন্মে সবুজ হয়ে আছে দিঘির উপরিভাগ। বছরের পর বছর ধরে প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলার কারণে দিঘির পানি দূষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ প্রায় সাড়ে তিন শ বছরের পুরোনো এই জলাধার একসময় নগরের গুরুত্বপূর্ণ পানির উৎস হিসেবে ব্যবহৃত হতো। এটি দিঘি নয়; বরং নগরের ইতিহাস, সংস্কৃতি ও নগরায়ণের সাক্ষী। মোগল আমলে চট্টগ্রামের শাসনকর্তা আসকার খাঁর নামানুসারে এর নামকরণ করা হয়। পরিবেশবিদদের আশঙ্কা, যথাযথ সংরক্ষণ না হলে নগরের অন্যতম এই ঐতিহ্যবাহী জলাধার নিজস্ব অস্তিত্ব হারাতে পারে। ছবিগুলো ১৬ জুন তোলা।

১ / ৭
অনেক উঁচু থেকে দেখলে দিঘিটিকে মনে হয় যেন সবুজ এক মাঠ
২ / ৭
দিঘির পাড় দখল করে গড়ে উঠেছে বসতঘর
৩ / ৭
এভাবে প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলায় ভরাট হচ্ছে তীর
৪ / ৭
দিঘির জল ব্যবহারের উপযোগী নেই, তাই ওয়াসার পানির জন্য লাইন ধরতে হয় পাড়ের বাসিন্দাদের
৫ / ৭
দিঘিজুড়ে জন্মেছে কচুরিপানা
৬ / ৭
কচুরিপানায় ঢেকে আছে পুরো দিঘি
৭ / ৭
দিঘির দূষিত পানি দিয়ে অনেকে সেরে নেন দৈনন্দিন কাজ