‘জলে ভাসা’ সবজির আবাদ

বরিশাল–পিরোজপুর অঞ্চলে ভাসমান পদ্ধতিতে সবজির চারা উৎপাদন ও চাষ করছেন কৃষকেরা। স্থানীয় মানুষের কাছে এটা ‘ধাপ চাষ’ নামে পরিচিত। জোয়ার–ভাটার সঙ্গে মিলিয়ে তলিয়ে যাওয়া–জেগে ওঠা জমিতে টমেটো, বেগুন, বাঁধাকপি, করলা, ঝিঙে, চিচিঙ্গা, ফুলকপি, শসাসহ বিভিন্ন শাকসবজির চারা উৎপাদন করা হয়। পরে সেসব চারা পাইকারদের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ছবিগুলো সম্প্রতি বরিশালের বানারীপাড়ার উমারের পাড় এলাকা থেকে তোলা—

১ / ৮
ভাসমান বেড়ে বপনের আগে ‘দৌলায়’ বীজ রাখছেন এক নারী
২ / ৮
টেপাপানা আর দুলালীলতা পেঁচিয়ে ‘দৌলা’ বানানো হচ্ছে
৩ / ৮
ভাসমান বেডে দেওয়া জন্য নৌকায় টেপাপানা নেওয়া হচ্ছে
৪ / ৮
বেড থেকে চারা সংগ্রহ করছেন এক কৃষক
৫ / ৮
বিস্তীর্ণ জলাভূমিজুড়ে রয়েছে নানা ধরনের চারার বেড
৬ / ৮
বেডের মাঝখান দিয়ে নৌকা নিয়ে চারার তদারক করছেন একজন
৭ / ৮
কৃষকদের কাছ থেকে চারা কিনছেন পাইকারেরা
৮ / ৮
নৌকায় চারা নিয়ে যাচ্ছেন পাইকারেরা