অমর একুশে বইমেলায় শিশুপ্রহর
অনিশ্চয়তা কাটিয়ে মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে এসে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। পবিত্র রমজান মাসের কারণে এ বছর মেলার সময়সূচিতে এসেছে পরিবর্তন। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। শিশুরা যাতে অবাধে বিচরণ করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত বই সহজে সংগ্রহ করতে পারে, সে জন্য উদ্যানের মধ্যে রাখা হয়েছে শিশুচত্বর। শুক্র, শনিবারসহ ছুটির দিনগুলোতে থাকবে শিশুপ্রহর। এদিন মেলার দ্বার খুলবে বেলা ১১টায়। শিশুপ্রহর থাকবে বেলা ১টা পর্যন্ত। শনিবার ২৮ ফেব্রুয়ারি ছিল মেলার দ্বিতীয় শিশুপ্রহর।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০