ঢাকার মৃতপ্রায় গাছেরা

রাজধানী ঢাকায় ক্রমেই কমছে গাছ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সোহরাওয়ার্দী উদ্যানসহ কয়েকটি জায়গায় সবুজের দেখা মেলে। কিন্তু এসব জায়গায় অনেক গাছ বেশ পুরোনো। যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। ফলে কিছু গাছের মাঝখানে চিড় ধরেছে। কিছু গাছ গোড়া দুর্বল হয়ে মৃতপ্রায় হয়ে পড়েছে। কালবৈশাখীতে উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
ফুটপাতে থাকা গাছটির গোড়া ক্ষয়ে গেছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে গাছটি।
২ / ৭
গোড়া নষ্ট হয়ে যাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের গাছটি কেটে ফেলা হয়েছে।
৩ / ৭
একসময় ডালপালা মেলে ছায়া দিত, সোহরাওয়ার্দী উদ্যানের সেই গাছ এখন মৃতপ্রায়।
৪ / ৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মূল ফটকের সামনের ফুটপাতের গাছটি ক্ষয়ে গেছে।
৫ / ৭
সোহরাওয়ার্দী উদ্যানের বড় গাছটি ভেঙে গেছে। রয়ে গেছে গোড়া। সেটি আশ্রয় করে বেড়ে লতানো গাছ।
৬ / ৭
ডাল কাটতে কাটতে সোহরাওয়ার্দী উদ্যানের গাছটি এখন মৃতপ্রায়।
৭ / ৭
ঝড়ে ভেঙে পড়েছে গাছের বড় একটি ডাল।