শেষ দিনে ইলিশ বেচাকেনায় ছিল জমজমাট

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ। এই ২২ দিন দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ । গতকাল দেশের বিভিন্ন বাজারে অনেক রাত পর্যন্ত ইলিশ মাছের বেচাকেনায় ছিল জমজমাট। প্রয়োজনের তুলনায় বেশি মাছ কিনে অনেকে সংরক্ষণ করছেন। বাজারে ইলিশ মাছের দাম ছিল চড়া। ঢাকা এবং দেশের বিভিন্ন বাজারের ইলিশ বেচাকেনার কিছু চিত্র দিয়ে ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
শরীয়তপুরের বিভিন্ন স্থানে গভীর রাত পর্যন্ত ইলিশ মাছ বিক্রি করা হয়। পালংবাজার, শরীয়তপুর
ছবি: সত্যজিৎ ঘোষ
২ / ১৩
ঢাকার কারওয়ান বাজারের মাছবাজারে ছিল ক্রেতাদের ভিড়
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১৩
কারওয়ান বাজারের মাছবাজারে ইলিশের দাম ছিল চড়া
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১৩
ঢাকার কারওয়ান বাজারের এক ঝুড়ি মাছ কিনতে অনেক পাইকারি ব্যবসায়ী জড়ো হয়
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১৩
সমুদ্র থেকে ইলিশ মাছ এনে বাজারে নামাচ্ছে। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৬ / ১৩
পিকআপেই ইলিশ মাছ কিনছে পাইকাররা। ফিশারিঘাট, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৭ / ১৩
পাইকারি ব্যবসায়ীর কাছে থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ী। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৮ / ১৩
ঘাটের বাজারে বড় বড় ইলিশ আসছিল গতকাল। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৯ / ১৩
বিক্রির জন্য পিকআপ থেকে বাজারে নামানো হচ্ছে ইলিশ। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
১০ / ১৩
ইলিশ কিনে ঝুরিতে করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
১১ / ১৩
সমুদ্র থেকে শেষ দিনে ঘাটে আসে ট্রলার। সেই ট্রলার থেকে ইলিশ মাছবাজারে তুলছেন শ্রমিকেরা। ফিশারিঘাট নতুন মাছবাজার, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
১২ / ১৩
ইলিশ মাছ কিনে রাখতে বাজারে ভিড় করেন। শরীয়তুল্লাহ বাজার, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৩
গতকাল বুধবার সন্ধ্যার পর পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাটসংলগ্ন মাছবাজারের চিত্র। লঞ্চঘাট, পটুয়াখালী
ছবি: প্রথম আলো