চট্টগ্রামে টিসিবির পণ্য সংগ্রহে ভিড়, হুড়োহুড়ি

প্রায় এক মাস পর আবার ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল সোমবার থেকে শুরু হয় এই পণ্য বিক্রি। আজ ছিল দ্বিতীয় দিন। এদিন চট্টগ্রাম নগরের ২১ থেকে ৪০ নম্বর ওয়ার্ডে দেওয়া হয় তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। এই পণ্য পেতে ট্রাক আসার আগেই নির্দিষ্ট স্থানে সকাল থেকে ভিড় করেন লোকজন। প্রতিটি স্থানে ৩০০ থেকে ৪০০ ব্যক্তি থাকলেও পণ্য ছিল ২০০ জনের। তাই দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেকে ফিরে যান খালি হাতে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারবেন। সব মিলিয়ে এর দাম ৫৮৭ টাকা ৫০ পয়সা।

১ / ৮
পণ্য সংগ্রহে লম্বা লাইন
২ / ৮
পণ্য সংগ্রহে হুড়োহুড়ি
৩ / ৮
লম্বা লাইন হওয়ায় পণ্য পেতে অপেক্ষা
৪ / ৮
লাইনে জায়গা না পেয়ে অপেক্ষা
৫ / ৮
পণ্য নিয়ে ঝগড়া-মারামারি
৬ / ৮
পণ্য সংগ্রহের চেষ্টা
৭ / ৮
শেষের দিকে আগে পণ্য নেওয়ার চেষ্টায় তাঁরা
৮ / ৮
অপেক্ষারত অনেককে পণ্য না দিয়ে চলে যায় টিসিবির ট্রাক