পুনঃখননের উদ্যোগ, করতোয়া কি আগের রূপে ফিরবে

বগুড়ার করতোয়া নদী পুনঃখননের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পুনঃখনন করা হবে নদীটির ২৩০ কিলোমিটার গতিপথ। এ জন্য ১ হাজার ১২২ কোটি টাকার নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, নদীটি পুনঃখনন করা হলে তাতে করতোয়া, ইছামতী ও গজারিয়া নদীতে আবারও পানির স্বাভাবিক গতিপ্রবাহ ফিরে আসবে। তাতে সংশ্লিষ্ট এলাকার সেচসুবিধা যেমন বাড়বে, তেমনি বন্যা নিয়ন্ত্রণ, নদীর তীর ভাঙন ও দখল-দূষণ প্রতিরোধ করা যাবে। পরিকল্পনা কমিশনের সূত্রে জানা যায়, বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন এ প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

১ / ১১
পানি কমে যাওয়ায় আবর্জনায় পূর্ণ করতোয়া
২ / ১১
বগুড়ার নাটাইপাড়া এলাকায় নদীর তীরে আগুন দিয়ে বর্জ্য পোড়ানো হচ্ছে
৩ / ১১
বগুড়া শহরের মালতিনগর এসপি সেতু এলাকায় শুকিয়ে যাওয়া করতোয়া নদী
৪ / ১১
বগুড়া শহরের মালতিনগর এসপি সেতু এলাকায় ‍দূষণে বিপন্ন করতোয়া নদী
৫ / ১১
বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের পেছনে নদীতে নৌকা চালাচ্ছেন মাঝি
৬ / ১১
বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় নদীতে বেঁধে রাখা জেলেনৌকা
৭ / ১১
জহুরুল ইসলাম ঘাটটির কোনো অস্তিত্বই নেই। সেখানে ফেলে রাখা হয়েছে ময়লা–আবর্জনা
৮ / ১১
বগুড়া শহরের বুকচিরে বহমান করতোয়া নদী
৯ / ১১
বগুড়া সদরের শাখারিয়া বনমালিপাড়ার কাঁঠালতলা এলাকায় আঁকাবাঁকাভাবে বহমান করতোয়া নদী
১০ / ১১
বগুড়া সদরের শাখারিয়া বনমালিপাড়ার কাঁঠালতলা এলাকায় করতোয়া নদীজুড়েই কচুরিপানায় ভরে গেছে
১১ / ১১
বগুড়ার শিবগঞ্জ হাট এলাকায় করতোয়া নদীর ধারা শীর্ণ হয়ে রূপ নিয়েছে ধানখেতে