ফুলবাজারে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের বাজারে লেগেছে বেচাকেনার ধুম। যশোরের ঝিকরগাছার গদখালি, সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রাম থেকে বিভিন্ন প্রজাতির ফুল সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। বিভিন্ন বয়সের নারী–পুরুষেরা প্রিয়জনের জন্য ফুল কিনতে ভিড় জমিয়েছেন। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারপাশে।

১ / ১২
ফুলবাজারে গোলাপ কিনছেন দুজন। চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
২ / ১২
ফুলের তোড়া বানিয়ে সারি সারি করে সাজিয়ে রাখছেন এক ফুল বিক্রেতা। চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৩ / ১২
অলংকার হিসেবে ফুল ব্যবহার করেন নারীরা। একজন আরেকজনের হাতে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৪ / ১২
ফাল্গুনী সাজের জন্য ফুল নিতে ফুলের দোকানে এসেছেন এক তরুণী
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১২
ফুলের তোড়া কিনেছেন এক নারী। শাহবাগ, ঢাকা
ছবি: দীপু মালাকার
৬ / ১২
ফুলের দোকানে শোভা পাচ্ছে বাহারি সব ফুল। সেখান থেকে ফুল কিনছেন অনেকে। চৌহাট্টা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৭ / ১২
অভিভাবকের সঙ্গে এসে ফুল কিনতে বায়না ধরেছে শিশুও। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
জারবেরা ফুল মাথায় গুঁজেছেন এক নারী। ফুল মার্কেট, শহীদ খোকন শিশু উদ্যান, বগুড়া
ছবি: সোয়েল রানা
৯ / ১২
রাস্তায় বসেছে অস্থায়ী ফুলের দোকান। সেখানে আগ্রহী ক্রেতারাও আসছেন ভিড় জমাতে। নিউমার্কেট এলাকা, কুমিল্লা
ছবি: এম সাদেক
১০ / ১২
ফুলবাজারে ফাগুনের রঙের পোশাকে ফুল কিনতে ভিড়। শাহবাগ, ঢাকা
ছবি: দীপু মালাকার
১১ / ১২
প্রিয়জনের জন্য ফুল কিনে নিয়ে যাচ্ছেন এক মোটরসাইকেলচালক। শাহবাগ, ঢাকা
ছবি: দীপু মালাকার
১২ / ১২
নগর ইতিমধ্যে সেজে উঠেছে ফাগুনের সাজে। শাহবাগ, ঢাকা
ছবি: দীপু মালাকার