তিন রঙের পদ্মে বর্ণিল যে বিল

শরতের নীল আকাশের নিচে জলরাশিজুড়ে ফুটে আছে সাদা, গোলাপি আর বিরল হলুদ পদ্ম। কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের এই পদ্মবিলে নৌকায় ভেসে পদ্মের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটছেন দর্শনার্থীরা।

১ / ৯
মূল সড়কের পাশ থেকে নৌকায় করে যেতে হয় পদ্মবিলে
২ / ৯
পদ্মবিলের পথে ধীরে ধীরে এগিয়ে চলছে নৌকা
৩ / ৯
বিলে প্রবেশ করতেই চোখে পড়ে গোলাপি পদ্মের সমারোহ
৪ / ৯
একটু দূর এগোতেই দেখা মেলে সাদা পদ্মের
৫ / ৯
বিলে ফুটে আছে বিরল প্রজাতির হালকা হলুদ পদ্ম। গবেষকেরা এর নাম দিয়েছেন ‘গোমতী’
৬ / ৯
পদ্মের সৌন্দর্যের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দী করছেন এই দর্শনার্থী
৭ / ৯
পদ্মবিলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা
৮ / ৯
শরতের নীল আকাশ, জলরাশিজুড়ে ফুটে থাকা পদ্ম নিয়ে তৈরি হয়েছে অপূর্ব পরিবেশ
৯ / ৯
পরিবার নিয়ে নৌকায় ঘুরে দেখছেন পদ্মবিলের নয়নাভিরাম দৃশ্য