ঢাকায় সাতসকালে ফুটবল–উন্মাদনা

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সময় আজ বুধবার সকাল সাতটায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও আলজেরিয়া। এই ম্যাচের উন্মাদনার ছোঁয়া লেগেছে রাজধানী ঢাকাতেও। আজ সাতসকালে এই ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখেন তাঁরা। মেতে ওঠেন গোল উদ্‌যাপনে।

১ / ৭
খোলা মাঠে খেলা দেখছেন ফুটবলপ্রেমীরা।
২ / ৭
অনেকেই প্রিয় দলের জার্সি পরে খেলা দেখতে এসেছেন।
৩ / ৭
ফুটবলপ্রেমীদের ভিড়ে মাঠ কানায় কানায় পূর্ণ।
৪ / ৭
কেউ বসে, কেউ দাঁড়িয়ে বড় পর্দায় খেলা দেখছেন।
৫ / ৭
ফুটবলপ্রেমীদের কেউ কেউ বিচিত্র সাজে এসেছেন।
৬ / ৭
শিশুকে কোলে নিয়ে প্রিয় দলের খেলা দেখতে এসেছেন তিনি।
৭ / ৭
খোলা আকাশের নিচে বড় পর্দায় খেলা দেখছেন তাঁরা।