হজরত শাহ্‌জালাল (র.) -এর দরগাহে ঐতিহ্যবাহী ইফতার

পবিত্র রমজান মাসে সিলেটের হজরত শাহ্‌জালাল (র.) দরগাহে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন। দিন শেষে অনেকে এখানেই সেরে নেন ইফতার। প্রায় ৭০০ বছরের ঐতিহ্য ধরে রেখে প্রতিদিন সারিবদ্ধভাবে বসে রোজাদাররা ইফতারের জন্য অপেক্ষা করেন। সবার সহযোগিতায় আয়োজিত এই ইফতারে ধনী-গরিব, নারী-পুরুষনির্বিশেষে অংশ নেন। পরিবেশনায় ব্যস্ত থাকেন স্বেচ্ছাসেবকেরা। ঐতিহ্য আর সাম্যের এক অনন্য দৃশ্য দেখা মেলে দরগাহ প্রাঙ্গণে।

১ / ১০
বড় হাঁড়িতে রান্না করা হচ্ছে ইফতারির বিভিন্ন পদ
২ / ১০
পোলাওয়ের সঙ্গে বুটের ডাল দিয়ে রান্না করা মাংস থালায় বেড়ে দেওয়া হচ্ছে
৩ / ১০
সারি সারি থালায় সযত্নে ইফতারি সাজিয়ে রাখা হচ্ছে
৪ / ১০
ইফতারের আয়োজনে নারীদের অংশগ্রহণ দেখা যায়
৫ / ১০
দরগাহ প্রাঙ্গণে ইফতারি সামনে নিয়ে আজানের অপেক্ষা
৬ / ১০
দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষেরা ইফতারে অংশ নেন
৭ / ১০
হাতে হাতে ইফতারির থালা সরবরাহ করছেন স্বেচ্ছাসেবকেরা
৮ / ১০
শৃঙ্খলাবদ্ধভাবে সবার মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে ইফতারি
৯ / ১০
ইফতারির থালা নিয়ে নির্ধারিত স্থানে বসে আছেন ভক্তরা
১০ / ১০
সবার পাতে একই খাবার যেন সম্প্রীতি ও সমতার বার্তা দিচ্ছে