রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা

অঝোর বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কে পানি জমে থাকায় পথচারীরা চলাচলের সময় ভোগান্তিতে পড়েন। অনেকে পানি মাড়িয়েই গন্তব্যে যাত্রা করেন। আজ বুধবার ঢাকার বিভিন্ন স্থান ঘুরে প্রথম আলোর আলোকচিত্রীরা জলাবদ্ধতার ছবিগুলো তুলেছেন।

১ / ১২
সড়কে বৃষ্টির পানি জমেছে। সেই পানি মাড়িয়ে চলাচল করছে যানবাহন। আরামবাগ, ঢাকা, সকাল সাড়ে ৯টার দিকে তোলা
ছবি: মীর হোসেন
২ / ১২
সড়কে জমে থাকা পানি ওপর চলাচল করছে রিকশা–ভ্যান। আরামবাগ, ঢাকা, সকাল ১০টা
ছবি: মীর হোসেন
৩ / ১২
পানি পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা। নয়াপল্টন, ঢাকা, সকাল ৯টার দিকে তোলা
ছবি: মীর হোসেন
৪ / ১২
জলাবদ্ধতার কারণে নিত্যদিনের পেশাগত কাজ সারতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। নয়াপল্টন, ঢাকা, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তোলা
ছবি: মীর হোসেন
৫ / ১২
পানি এড়িয়ে চলার চেষ্টা করছেন এই ব্যক্তি। নয়াপল্টন, ঢাকা, সকাল ১০টা ২০ মিনিটের দিকে তোলা
ছবি: মীর হোসেন
৬ / ১২
সকালের বৃষ্টিতে সড়কে পানি জমে আছে। মিরপুর ১০, ঢাকা, সকাল সাড়ে ৯টার দিকে তোলা
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১২
নিউমার্কেট এলাকার সড়কে জমে থাকা পানি। বেলা ১১টার দিকে তোলা
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১২
পানির জন্য সড়কে নামা যাচ্ছে না। ওপর থেকেই রিকশায় ওঠার চেষ্টা এক স্কুল শিক্ষার্থীর। আগাসাদেক রোড, ঢাকা, দুপুর সাড়ে ১২টার দিকে তোলা
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১২
ডুবে থাকা সড়ক দিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন এই নারী। আগাসাদেক রোড, ঢাকা, বেলা ১টার দিকে তোলা
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১২
পানি এড়াতে রিকশাভ্যানে চড়েই রওনা দিয়েছে কয়েকজন শিক্ষার্থী। আগাসাদেক রোড, ঢাকা, বেলা ২টার দিকে তোলা
ছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১২
জলাবদ্ধ সড়কে ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল, রিকশা। আগাসাদেক রোড, ঢাকা, বেলা ১টার দিকে তোলা
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১২
চারদিকে থই থই পানি। আগাসাদেক রোড, ঢাকা, বেলা ১টার দিকে তোলা। ছবি: তানভীর আহাম্মেদ সড়কে বৃষ্টির পানি জমেছে। সেই পানি মাড়িয়ে চলাচল করছে যানবাহন। আরামবাগ, ঢাকা, সকাল সাড়ে ৯টার দিকে তোলা
ছবি: মীর হোসেন