আমনের মাঠে কৃষকের ব্যস্ততা

মাঠে মাঠে এখন আমন রোপণের ধুম। কাদা-জলে একাকার হয়ে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের কৃষকেরা। দম ফেলারও যেন ফুরসত নেই তাঁদের। জমি তৈরি করা, বীজতলা থেকে চারা তোলা আর হাটে চারা কেনাবেচা—সব মিলিয়ে জেলাজুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। ছবিতে দেখুন কৃষকদের ব্যস্ততা।

১ / ১৩
‘ট্রে’ পদ্ধতিতে তৈরি বীজতলায় পানি ছিটাচ্ছেন এক কৃষক।
২ / ১৩
পরম যত্নে বীজতলা থেকে ধান চারা তুলছেন এক কৃষক।
৩ / ১৩
দলবেঁধে ধানের চারা তোলায় ব্যস্ত একদল কৃষক।
৪ / ১৩
ক্রেতা-বিক্রেতার জমজমাট ধানের চারার হাট। পছন্দের চারা কিনতে চলছে দর-কষাকষি।
৫ / ১৩
দরদাম শেষে চারা কিনে বিক্রেতাকে টাকা পরিশোধ করছেন এক কৃষক।
৬ / ১৩
রোপণের জন্য হাট থেকে কেনা চারার আঁটি মাথায় করে নিয়ে যাচ্ছেন এক কৃষক।
৭ / ১৩
জমি রোপণ উপযোগী করতে মই টেনে সমান করা হচ্ছে।
৮ / ১৩
চাষের কাজ সহজ করেছে কলের লাঙল। পাওয়ার টিলার দিয়ে দ্রুত জমি প্রস্তুত করছেন এক কিষাণ।
৯ / ১৩
চারা লাগানোর আগে মাটি উর্বর করতে জমিতে সার ছিটাচ্ছেন এক কৃষক।
১০ / ১৩
নিজের জমিতে আমনের চারা রোপণ করছেন এক কৃষক।
১১ / ১৩
সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করছেন কৃষকেরা।
১২ / ১৩
চারা রোপণের পর খেতকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক।
১৩ / ১৩
লাগানো ধান চারার সঠিক বৃদ্ধি ও পুষ্টির জন্য জমিতে সার দিচ্ছেন এক কৃষক।