পাহাড়ের পাদদেশে সবুজের ঢেউ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় পাহাড়ের কোলঘেঁষা মাঠে এখন আমন ধান রোপণের ধুম। দূর থেকে মনে হয়, পাহাড়ের কোলে যেন সবুজের ঢেউ বইছে। এই সবুজ আমনখেতই কয়েক মাস পর অগ্রহায়ণে ধানের শিষে সোনালি রং ধারণ করবে। কৃষকের পরিশ্রম আর প্রকৃতির ঋতুবদলে বদলে যাবে পুরো দৃশ্যপট। ছবিগুলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাধানগর, দয়ারবাজার, মায়ারবাজার ও শান্তিরবাজার এলাকা থেকে তোলা

১ / ৭
পাহাড়ের পাদদেশে সবুজের সমাহার
২ / ৭
পাহাড় আর সবুজ আমনখেতে বদলে গেছে মাঠের দৃশ্য
৩ / ৭
কাদামাটিতে ধানের চারা রোপণ করছেন কৃষক
৪ / ৭
ধানের চারা রোপণ করা হচ্ছে
৫ / ৭
পাহাড়ের কোলঘেঁষা জমিতে কৃষকের ব্যস্ততা
৬ / ৭
ধানখেতে কাজে ব্যস্ত দুজন
৭ / ৭
সবুজ মাঠের পেছনে দূর পাহাড়ে মেঘের ভেসে বেড়ানো