ছুটি শেষে ফেরার স্রোত

ঈদুল আজহার ছুটি শেষ। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে আবার কর্মস্থলের টানে রাজধানীতে ফিরছেন মানুষ। ট্রেন থেকে নেমে ব্যাগ-লাগেজ নিয়ে দ্রুত গন্তব্যের পথে ছুটছেন যাত্রীরা। কমলাপুর রেলস্টেশনজুড়ে সোমবার (১ জুন) দেখা যায় ব্যস্ততার চিরচেনা দৃশ্য।

১ / ৭
জামালপুরে ঈদের ছুটি আনন্দে কাটিয়ে অভিভাবকের সঙ্গে রাজধানীতে ফিরেছে ছোট্ট শিশুটি। দীর্ঘ ভ্রমণের পরও মুখভরা হাসিতে ফুটে উঠেছে প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়ের আনন্দ।
২ / ৭
ট্রেন থেকে নেমে যাত্রীরা ব্যাগ-লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।
৩ / ৭
ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম পেরিয়ে দ্রুত স্টেশন ত্যাগ করছেন যাত্রীরা।
৪ / ৭
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে কাঁধে নিয়ে প্ল্যাটফর্ম ছাড়ছেন এক বাবা।
৫ / ৭
রেলস্টেশনে নেমে শিশুদের চোখেমুখে ছিল ঈদ কাটানো আনন্দ।
৬ / ৭
ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের ব্যস্ত পদচারণ।
৭ / ৭
রাজশাহী থেকে ঈদের ছুটি কাটিয়ে পরিবারের সঙ্গে ফিরেছে ২ বছর ৩ মাস বয়সী আরিহা।