বৃষ্টিতে দেশজুড়ে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ডুবে গেছে সড়ক, পুকুর, ফসলের খেত। সারা দেশের জলাবদ্ধতার চিত্র নিয়ে এবারের ছবির গল্প।

১ / ১৪
টানা বৃষ্টিতে খেত তলিয়ে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার পর করলার চারা পরিচর্যার চেষ্টা করছেন কৃষক হুমায়ন আহমেদ। তোরাপ শেখের পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী
ছবি: এম রাশেদুল হক
২ / ১৪
‘জলাবদ্ধতামুক্ত আশুলিয়ার’ দাবিতে আশুলিয়ার ইউনিক এলাকায় মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিকসংগঠনের নেতা-কর্মীরা
ছবি: প্রথম আলো
৩ / ১৪
ভারী বৃষ্টিতে ডুবে গেছে সড়ক। পুকুর থেকে বেরিয়ে গেছে চাষের মাছ। এ অবস্থায় সড়কে দাঁড়িয়ে মাছ ধরছেন গ্রামের মানুষ।  পোয়ালগাছা, শাজাহানপুর, বগুড়া
ছবি: সোয়েল রানা
৪ / ১৪
বৃষ্টিতে খাল-বিলের পানি বেড়েছে। এর মধ্যে জাল দিয়ে মাছ ধরতে নেমেছেন মানুষ। গোহাইল সেতু এলাকায়, শাজাহানপুর, বগুড়া
ছবি: সোয়েল রানা
৫ / ১৪
ময়মনসিংহের বিসিক শিল্পনগরীর সড়ক পানির নিচে
ছবি: কামরান পারভেজ
৬ / ১৪
টানা বৃষ্টিতে মানিকগঞ্জ পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পৌরবাসী। বেউথা-পশ্চিম দাশড়া সড়ক, বেউথা, মানিকগঞ্জ
ছবি: আবদুল মোমিন
৭ / ১৪
বৃষ্টিতে সড়কে জমেছে পানি। ভোগান্তিতে পড়েছেন মানুষ। কলাবাগান এলাকা, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১৪
বাড়ির আশপাশের নিচু জায়গা বৃষ্টিতে তলিয়ে গেছে। হাঁটাচলার রাস্তায় পানি উঠে যাওয়ায় বাড়ির পাশের একটি জায়গার সীমান্তদেয়ালের ওপর দিয়ে হাঁটছেন এক নারী। কলেজ পাড়া এলাকা, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৪
বৃষ্টিতে ভেসে গেছে আড়াই হাজার বিঘার মাছের খামার। এ অবস্থায় জাল ফেলে মাছ ধরছেন স্থানীয় মানুষ। কমলাপুর বিল, গোদাগাড়ী, রাজশাহী
ছবি: প্রথম আলো
১০ / ১৪
বৃষ্টির নালার নোংরা পানি উপচে তলিয়ে গেছে সড়ক। এতে পথচারীরা চলাচলে ভোগান্তিতে পড়েছেন। বাসন এলাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুর
ছবি: আল আমিন
১১ / ১৪
টাঙ্গাইলের সখীপুরের সড়ক ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানি ঢুকে পড়েছে দোকানপাটের ভেতরে। কাঁচাবাজার সড়ক, সখীপুর, টাঙ্গাইল
ছবি: প্রথম আলো
১২ / ১৪
ঘরের ভেতর ও উঠানে হাঁটুসমান পানি। সেই পানিতে জাল ফেলে মাছ ধরছেন দুই গৃহবধূ। দুর্লভপুর, শ্রীপুর, গাজীপুর
ছবি: সাদিক মৃধা
১৩ / ১৪
শহরের নিচু এলাকার তিনটি ওয়ার্ডের অন্তত ১৫টি সড়ক ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। রেল সড়ক, যশোর
ছবি: প্রথম আলো
১৪ / ১৪
কিশোরগঞ্জে প্রায় এক কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে গেছে। এতে ৬ অক্টোবর কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কানিকাটা এলাকা, কিশোরগঞ্জ
ছবি: তাফসিলুল আজিজ