সবুজ চা-বাগানে স্নিগ্ধ জারুল

টিলাঘেরা চা-বাগানে সবুজের ভেতর বেগুনির স্পর্শ। গ্রীষ্মের এই সময়ে চা–গাছের সারির ফাঁকে, টিলার ঢালে আর বাগানের পথঘাটজুড়ে ফুটেছে জারুল ফুল। দূর থেকে মনে হয়, সবুজের ক্যানভাসে যেন কেউ বুলিয়ে দিয়েছে বেগুনি রঙের তুলির পরশ। প্রকৃতির এই ক্ষণিক সৌন্দর্য শুধু চা-বাগানের রূপই বাড়ায় না, পথচলতি মানুষকেও থামিয়ে দেয় কিছু সময়ের জন্য। স্নিগ্ধ জারুলে মোড়া সিলেটের দলদলি চা-বাগানের এই ছবির গল্প

১ / ৭
সবুজের মাঝখানে বেগুনি জারুল ফুল
২ / ৭
টিলা ও পথের ধারে ফুটে থাকা জারুল
৩ / ৭
চা-বাগানের ছড়ার পাশে জারুল ফুলের গাছ
৪ / ৭
আকাশছোঁয়া জারুল ফুল
৫ / ৭
সবুজ চা-বাগানে এ যেন বেগুনি রঙে রাজত্ব
৬ / ৭
সবুজ টিলা ঢেকে গেছে জারুল ফুলে
৭ / ৭
ঝরে পড়েছে জারুলের পাতা। পথচলতি মানুষকেও থামিয়ে দেয় কিছু সময়ের জন্য