অযত্ন-অবহেলায় ক্রিকেটারদের ভাস্কর্য

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম সড়কের সাগরিকার মুখে অযত্ন-অবহেলায় পড়ে আছে ক্রিকেটারদের ভাস্কর্যগুলো। কোনোটির হাত-পা ভাঙা, কোথাও ব্যাট নেই, আবার একটি ভাস্কর্যের গলায় রশি পেঁচিয়ে রাখা হয়েছে। রং উঠে গিয়ে ধুলাবালুতে ঢেকে গেছে পুরো ভাস্কর্য। বছরের পর বছর সংস্কার না হওয়ায় ভাস্কর্যগুলোর অবস্থা এখন বেহাল।

১ / ৮
অযত্ন-অবহেলায় পড়ে আছে ক্রিকেটারদের ভাস্কর্য
২ / ৮
হাত বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে একটি ভাস্কর্য
৩ / ৮
ব্যাটসম্যানের হাতে আর নেই ব্যাট
৪ / ৮
এই ভাস্কর্যটির গলায় রশি পেঁচিয়ে রাখা হয়েছে
৫ / ৮
ভাস্কর্য সামনে ফেলে রাখা হয়েছে ময়লা-আবর্জনা
৬ / ৮
ধুলাবালুতে বিবর্ণ লাল–সবুজ জার্সি
৭ / ৮
এক পা ভেঙে গেছে, বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে ভাস্কর্যটি
৮ / ৮
ব্যাটসম্যান ভাস্কর্যের ব্যাট ভেঙে নিয়ে গেছে