ঢাকায় পশুর হাটের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার দিনসহ পাঁচ দিনের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় অস্থায়ী পশুর হাট বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে অনেক হাট প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছেন ইজারাদারেরা। শামিয়ানা টাঙানো, বাঁশ বাঁধা, নিরাপত্তাব্যবস্থাসহ চলছে নানা কাজ। ঢাকার বিভিন্ন এলাকায় আসতে শুরু করেছে কোরবানির পশুও। গাবতলী, তেজগাঁও ও পোস্তগোলা এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ১০
পশুর হাটে নেওয়া হচ্ছে গরু। পোস্তগোলা শ্মশানঘাট এলাকা, ১৮ জুন
২ / ১০
হাটের প্রস্তুতি শেষ। ঝুলিয়ে রাখা হয়েছে ব্যাপারীর নাম। তেজগাঁও শিল্পাঞ্চলের পলিটেকনিক মাঠ, ১৮ জুন
৩ / ১০
ট্রাক থেকে গরু নামানোর জন্য তৈরি করা হয়েচে বালুর ঢাল। পোস্তগোলা শ্মশানঘাট এলাকা, ১৮ জুন
৪ / ১০
হাটে বেঁধে রাখা গরু দেখতে এসেছে কৌতূহলী দুই শিশু। গাবতলী, ২০ জুন
৫ / ১০
পশুর হাটের প্রধান ফটক। গাবতলী, ২০ জুন
৬ / ১০
হাটের জন্য বরাদ্দ করা স্থানে চলছে খুঁটি পোঁতার কাজ। গাবতলী, ২০ জুন
৭ / ১০
শামিয়ানা টাঙানো শেষে বাঁশ বেঁধে বেড়া তৈরি করছেন শ্রমিকেরা। গাবতলী, ২০ জুন
৮ / ১০
হাট প্রস্তুত করতে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের। গাবতলী, ২০ জুন
৯ / ১০
গরুর গায়ে পানি ঢেলে পরিষ্কার করছেন খামারিরা। গাবতলী, ২০ জুন
১০ / ১০
গরু–ছাগলের খাওয়ার জন্য ট্রাকে আনা হয়েছে খড়। গাবতলী, ২০ জুন