হাওরে মাছ ধরা

নদ-নদী, হাওর-বাঁওড়, খাল-বিল–অধ্যুষিত অঞ্চল সিলেট। বর্ষায় নতুন পানিতে ভরা থাকে হাওরাঞ্চল। নতুন পানিতে নানা প্রজাতির মাছ মেলে হাওরগুলোতে। বর্ষার শুরু থেকে শুষ্ক মৌসুমে সকাল-সন্ধ্যা মাছ ধরায় মেতে থাকেন মৎস্যজীবীরা। হাওরপারের অনেকে আবার শখেও জাল ও ফাঁদ পেতে মাছ শিকারে নামেন। ভিন্ন ভিন্ন ফাঁদ-জাল দিয়ে নিজেদের মতো করে মাছ ধরা চলে। কেউ আবার নৌকায় ভেসে ভেসে হাওরে মাছ ধরেন। স্থানীয় বাজার ছাড়াও সড়কের পাশে বসে থাকেন ছোট-বড় দেশি মাছ বিক্রির জন্য। ছবিগুলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বর্ণী হাওর, খাগাইল ও তেলিখাল এলাকা থেকে তোলা।

১ / ১২
হাওরের একপাশে বেল জাল পেতে বসে আছেন মৎস্যজীবী। ছবিটি বর্ণী এলাকার।
২ / ১২
এবার পানি থেকে জাল টেনে তুলছেন তিনি। ছবিটি বর্ণী এলাকার
৩ / ১২
নৌকায় করে আরেকজন আসছেন মাছ ধরার জন্য। ছবিটি বর্ণী এলাকার
৪ / ১২
দীর্ঘক্ষণ থাকতে হয় মাছ শিকারে। নৌকায় প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসেছে এক কিশোর। ছবিটি বর্ণী এলাকার
৫ / ১২
সুতায় বড়শি বেঁধে নৌকায় বসে শিকারে আছেন দুই ব্যক্তি। ছবিটি বর্ণী এলাকার
৬ / ১২
বুকপানিতে নেমে ঠেলা জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত এক শিশু। ছবিটি খাগাইল এলাকার
৭ / ১২
সুতায় বড়শি বেঁধে পানিতে ছাড়ছেন মৎস্যজীবী। এসব বড়শিতে বোয়াল মাছ ধরা পড়ে। ছবিটি খাগাইল এলাকার
৮ / ১২
পুরো বর্ষায় নৌকায় করে হাওরে মাছ ধরেন মৎস্যজীবীরা। ছবিটি বর্ণী এলাকার
৯ / ১২
একদিকে জাল পেতে বসে আছেন একজন। ওপর দিকে নৌকায় করে মাছ শিকারে ব্যস্ত দুজন। ছবিটি খাগাইল এলাকার
১০ / ১২
হাওরে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এসব দেশীয় নানান প্রজাতির মাছ। তেলিখাল এলাকা থেকে তোলা।
১১ / ১২
মাছ ধরা শেষে বিক্রির জন্য সড়কের পাশে বসে আছেন এক মৎস্যজীবী। তেলিখাল এলাকা থেকে তোলা।
১২ / ১২
নানা প্রজাতির মাছ নিয়ে বিক্রির জন্য বসে আছেন বিক্রেতারা।