জাহাপুরের রসালো লিচু
ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুরে এ বছর লিচুর অনেক ফলন হয়েছে। এখানকার মাটি লিচুর জন্য বেশ উপযোগী। জাহাপুরের মিষ্টি রসে ভরা লিচুর সুনাম রয়েছে সর্বত্র। মৌসুমের একেবারে শুরুর দিকেই লিচু পেকে যায়। মৌসুমের শুরুতেই বাজারের চাহিদা পূরণ হয় এই অঞ্চলের লিচু দিয়েই। আশপাশের বিভিন্ন জেলা–উপজেলা থেকে ব্যবসায়ীরা সরাসরি বাগানে এসে চাষিদের কাছ থেকে লিচু কিনে নিয়ে যান নিজ নিজ এলাকায় বিক্রি করতে। চাষিরা দামও পান ভালো। লিচুর বাগান ঘুরে চাষিদের ব্যস্ততা নিয়েই সাজানো হয়েছে ছবির এই গল্প–
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭