তিন জেলায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোর উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবারের সংবর্ধনা পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। আজ শনিবার নাটোর, নরসিংদী ও চাঁপাইনবাবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের কিছু মুহূর্ত উঠে এসেছে এবারের ছবির গল্পে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বসিত সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থীরা । অনিমা চৌধুরী অডিটোরিয়াম, নাটোর
ছবি: সোয়েল রানা
২ / ১১
অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইছেন নাটোর বন্ধুসভার বন্ধুরা
ছবি: সোয়েল রানা
৩ / ১১
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংগীতের সাথে গলা মিলিয়ে গাইছেন সংবর্ধিত শিক্ষার্থীরা । অনিমা চৌধুরী অডিটোরিয়াম
ছবি: সোয়েল রানা
৪ / ১১
সেলফী জোনে ক্রেষ্ট হাতে ছবি তোলে কৃতি শিক্ষার্থীরা
ছবি: সোয়েল রানা
৫ / ১১
নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট এবং উপহারসামগ্রী গ্রহণ করে কৃতী শিক্ষার্থী
ছবি: সোয়েল রানা
৬ / ১১
নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে সকাল থেকে শুরু হয়েছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা
ছবি: প্রথম আলো
৭ / ১১
অনেক দিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়ে ভীষণ উচ্ছ্বসিত সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
৮ / ১১
ড্রিম হলিডে পার্কে ক্রেস্ট উচিয়ে আনন্দ করছে শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
৯ / ১১
কৃতী সম্বর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপহার গ্রহন করছে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে
ছবি: শহীদুল ইসলাম
১০ / ১১
কৃতী সম্বর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা বৃষ্টি মধ্যে সতস্ফুর্ত অংশগ্রহন করে শিক্ষার্থীরা ।হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে
ছবি: শহীদুল ইসলাম
১১ / ১১
শিখো প্রথম আলো জিপিএ ৫ কৃতী সম্বর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরা
ছবি: শহীদুল ইসলাম