কলেজ ক্যাম্পাসে ফুলের বাহার

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস। এই ক্যাম্পাসজুড়ে এখন দেখা যায় নানা রং ও জাতের ফুলের বাহার। ক্যাম্পাসে চলাফেরার পথে কিংবা আড্ডার মাঝে মুগ্ধ হয়ে এসব ফুলের সৌন্দর্য উপভোগ করছেন শিক্ষক–শিক্ষার্থীরা। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৭
সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লাল সোনাইল ফুল
২ / ৭
সৌন্দর্য ছড়াচ্ছে বেগুনি জারুল ফুল
৩ / ৭
ডালে ঝুলছে সোনালু ফুলের থোকা
৪ / ৭
গ্রীষ্মের তপ্ত দিনে ফুটেছে বর্ষার ফুল কদম
৫ / ৭
কনকচূড়া ফুলের হলুদ রং দূর থেকেও চোখে পড়ে
৬ / ৭
সিগ্ধ কড়ই ফুল ফুটে আছে
৭ / ৭
নজর কাড়ছে আগুনরঙা কৃষ্ণচূড়া ফুল