গয়নার ঝলকে চোখ জুড়ানো প্রদর্শনী

সোনার গয়নার ঝলক, হীরাখচিত অলংকার আর মনোমুগ্ধকর ফ্যাশন শো; সব মিলিয়ে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘বাজুস জুয়েলারি ফ্যাশন কার্নিভ্যাল-২০২৬’। ২২ আগস্ট শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠান দেশের জুয়েলারিশিল্পের ঐতিহ্য, নান্দনিকতা এবং আধুনিক ডিজাইনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আয়োজিত এই কার্নিভ্যালে দেশের খ্যাতনামা জুয়েলারি ব্র্যান্ডগুলো তাদের সেরা ও সর্বাধুনিক ডিজাইনের অলংকার প্রদর্শন করে।

১ / ১১
অলংকার নারীকে করে সৌন্দর্যমণ্ডিত, তারই ঝলমলে প্রদর্শনী
২ / ১১
চোখ জুড়ানো নানা গয়না পরে দেশের খ্যাতনামা মডেলরা র‌্যাম্পে হেঁটেছেন
৩ / ১১
পুরোনো দিনের গয়নায় সেজেছেন কেউ কেউ
৪ / ১১
শাস্ত্রীয় নকশার ভারী গয়না
৫ / ১১
বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সমকালীন ফ্যাশনের বৈচিত্র্য ছিল গয়নায়
৬ / ১১
হীরার গয়নার উপস্থাপনা
৭ / ১১
সোনার গয়না পরে লাল বেনারসিতে মডেল তমা মির্জা
৮ / ১১
লাল রঙের জমকালো পোশাকের সঙ্গে সোনার মালা
৯ / ১১
সিল্কের শাড়িতে হীরার গয়না
১০ / ১১
ব্র্যান্ডের গয়না পরে র‌্যাম্পে হাঁটের তাঁরা
১১ / ১১
আধুনিক ও মিনিমাল ডিজাইনের অলংকার