মধ্যপ্রাচ্যের সংঘাতে বিড়ম্বনা শাহজালাল বিমানবন্দরে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। আজও ঢাকা থেকে দুবাই, বাহরাইন, কুয়েত ও কাতারগামী ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ওমান, সৌদি আরবসহ অন্যান্য গন্তব্যে উড়োজাহাজ চলছে। হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম বিপাকে পড়েছেন এসব গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে যাঁদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, তাঁরা পড়েছেন সবচেয়ে বেশি অনিশ্চয়তায়।

১ / ৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিশ্চয়তায় পড়েছেন এসব গন্তব্যের যাত্রীরা।
২ / ৯
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের ফ্লাইট বাতিল হলেও সৌদি আরবের ফ্লাইট স্বাভাবিক রয়েছে। দেশটিতে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে প্রবেশ করছেন এক প্রবাসী।
৩ / ৯
মুঠোফোনে অনলাইনে ফ্লাইটের সর্বশেষ তথ্য জানার চেষ্টা করছেন কয়েকজন যাত্রী।
৪ / ৯
লাগেজ নিয়ে টার্মিনালে চিন্তিত মুখে দাঁড়িয়ে এক যাত্রী।
৫ / ৯
দীর্ঘ অপেক্ষার ক্লান্তিতে বিমানবন্দরেই ঘুমিয়ে পড়েছেন এক যাত্রী।
৬ / ৯
পরিবর্তিত পরিস্থিতিতে কী করণীয়, তা এক যাত্রীকে বুঝিয়ে বলছেন কাতার এয়ারওয়েজের এক কর্মকর্তা।
৭ / ৯
স্বজনের ফ্লাইট বাতিল হওয়ার খবর শুনে চিন্তার ছাপ এক অভিভাবকের চোখেমুখে।
৮ / ৯
যাত্রা বাতিল হওয়ায় বাধ্য হয়ে বিমানবন্দর থেকে বাড়ির পথে পা বাড়িয়েছেন কয়েকজন যাত্রী।
৯ / ৯
বিদেশে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা। বিষণ্ন মনে বিমানবন্দর ছাড়ছেন এক প্রবাসী কর্মী।